শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের পতাকা উত্তোলন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৩ পিএম
চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের পতাকা উত্তোলন
expand
চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের পতাকা উত্তোলন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের শ্যামপুর ইউনিয়নের কয়লাদিয়াড় বাজারে একুশের প্রভাতে জাতীয় পতাকা ও কালো পতাকার পাশাপাশি আওয়ামী লীগের দলীয় পতাকা উত্তোলনের ঘটনা ঘটেছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোরে একুশের গান বাজিয়ে স্থানীয় কয়েকজন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন।

এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে স্থানীয়ভাবে ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা গেছে- পতাকা উত্তোলনকারীদের মধ্যে শ্যামপুর ইউনিয়নের কয়লাদিয়াড় গ্রামের বাসিন্দা নিজামুল হক, শফিকুল ইসলাম, মনিরুল ইসলাম, আজিম আলী ও সহিদসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন।

কৌতূহলী স্থানীয়রা বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলীয় পতাকা উত্তোলন সরকার বিরোধী কর্মকাণ্ড হিসেবে বিবেচিত হতে পারে।

এ বিষয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জেনারুল ইসলাম বলেন- আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কিছু কর্মী নিজ উদ্যোগে পতাকা উত্তোলন করেছে। পাঁচ আগস্টের পর আমরা সংগঠনের পক্ষ থেকে কোনো দিবস আনুষ্ঠানিকভাবে পালন করি না।

ঘটনা সম্পর্কে জানতে চাইলে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, বিষয়টি সম্পর্কে অবগত হয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X