সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে ভাষা দিবসে স্মার্ট বাংলাদেশ গড়ার আহ্বান বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

যশোর প্রতিনিধি
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৫ পিএম
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
expand
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তরুণ প্রজন্মকে দেশপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনায় গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, এমপি।

শনিবার জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে তিনি বলেন, ভাষা আন্দোলনের শক্তিই বাঙালিকে স্বাধিকার আন্দোলন থেকে মুক্তিযুদ্ধের পথে এগিয়ে নিয়েছিল। তিনি বাংলা ভাষার মর্যাদা রক্ষা করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

জেলা প্রশাসক আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে ভাষা দিবসের গুরুত্ব তুলে ধরে প্রবন্ধ উপস্থাপন করা হয় এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
New Zealand VS Egypt
40'
1 - 0
15' Finn Surman
World Cup