বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জেে তেলবাহী ট্রেন লাইনচ্যুত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০৮:৫৬ পিএম
তেলবাহী ট্রেন লাইনচ্যুত
expand
তেলবাহী ট্রেন লাইনচ্যুত

চাঁপাইনবাবগঞ্জের আমনুরা স্টেশন এলাকায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে রাজশাহীর সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

শনিবার (২৪ জানুয়ারি) বেলা পৌনে ১টার দিকে ট্রেনটি লাইনচ্যুত হয়। তবে প্রাথমিকভাবে ওয়াগন লাইনচ্যুতের কারণ জানা যায়নি।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ট্রেনটি খুলনা থেকে আমনুরা বিদ্যুৎ পাওয়ার প্লান্টে যাচ্ছিল। ট্রেনটিতে মোট ৩০টি তেলবাহী ওয়াগন ছিল। এর মধ্যে দুটি লাইনচ্যুত হয়েছে।

এতে আমনুরা থেকে রাজশাহীগামী লোকাল কমিউটার ট্রেনটি নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি। ফলে রাজশাহী সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

আমনুরা স্টেশনের মাস্টার হাসিবুল বলেন, খুলনা থেকে ছেড়া আসা আমনুরা পাওয়ার প্লান্টগামী ট্রেনটি দুপুর ১২ট ৪৫ মিনিটের দিকে লাইনচ্যুত হয়। ফলে দুপুর ১টার দিকে আমনুরা থেকে রাজশাহী গামী কমিনিউটার ট্রেনটি নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X