বৃহস্পতিবার
২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নাটোর প্রতিনিধি
প্রকাশ : ২৮ মে ২০২৬, ০৯:২১ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

নাটোরের গুরুদাসপুর উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের দশ নম্বর ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় নাদিম মোস্তফা নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ইটাহার গ্রামের আবু সাইদ ও নাদিম মোস্তফা মোটরসাইকেলযোগে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দেন। পথে গুরুদাসপুর উপজেলার দশ নম্বর ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেলের পেছনে বসা নাদিম মোস্তফা ঘটনাস্থলেই নিহত হন।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন