মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সিংড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

নাটোর প্রতিনিধি
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ০১:১২ পিএম
নিহত সেলিম মোল্লা (৩০)
expand
নিহত সেলিম মোল্লা (৩০)

নাটোরের সিংড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রোড ডিভাইডার সাথে ধাক্কা লেগে সেলিম মোল্লা (৩০) নামে এক যুবক নিহত হয়েছে।

সোমবার (২৩ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম মোল্লা গুরুদাসপুর উপজেলার চাঁচকৌড় বাজার এলাকার বাবলু মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সেলিম মোল্লা মোটরসাইকেলযোগে বগুড়া থেকে নাটোরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।

পথে সিংড়া এলাকায় পৌঁছালে তার মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুইটি মোটরসাইকেল উদ্ধার করেছে। এছাড়া দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Norway VS Senegal
45'+4'
1 - 0
43' Marcus Holmgren Pedersen
World Cup