শুক্রবার
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতারণার অভিযোগে দুই নারীসহ চারজনকে গাছে বেঁধে নির্যাতন

নাটোর প্রতিনিধি
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৮ এএম
গহণা ফেরত না দেওয়ার অভিযোগে চারজনকে গাছে বেঁধে রেখে নির্যাতনের অভিযোগ
expand
গহণা ফেরত না দেওয়ার অভিযোগে চারজনকে গাছে বেঁধে রেখে নির্যাতনের অভিযোগ

নাটোরের বড়াইগ্রামে গহনা নিয়ে প্রতারণার অভিযোগে দুই নারীসহ চারজনকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ ঘটেছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বড়াইগ্রাম পৌর এলাকার মৌখারা কদমতলা মহল্লায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৌখারা কদমতলা এলাকার বাসিন্দা বাদশার স্ত্রী প্রতিবেশী মতিন সরকার ও জুয়েলের স্ত্রী এবং টুটুলের মায়ের কাছ থেকে আত্মীয়ের বাড়িতে যাওয়ার কথা বলে কিছু স্বর্ণালঙ্কার ধার নেন। ধার নেওয়া স্বর্ণালঙ্কার বারবার ফেরত চাইলেও ৩ মাস অতিবাহিত হলেও তিনি গহনাগুলো ফেরত দেননি।

সবশেষ বুধবার দুপুরে গহনা ফেরত চাওয়া হলে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টি মীমাংসার কথা বলে সংশ্লিষ্টদের টুটুলদের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে গহনা ফেরত দেওয়া নিয়ে পুনরায় উত্তেজনা সৃষ্টি হলে উপস্থিত কয়েকজন বাদশা,তার স্ত্রী, বাদশার বাবা এবং শাশুড়িকে দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখেন। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন। পরে ধার নেওয়া গহনা ফেরত দিলে তাদের ছেড়ে দেওয়া হয়।

এবিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন,এবিষয়ে আমর জানতাম না ,তবে শুনেছি। যারা বেঁধে রেখেছে ,তারা ছেড়েও দিয়েছে। এঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি । অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X