মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেনে কাটা পড়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু

নাটোর প্রতিনিধি
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০২ পিএম
মাহদী হাসান মুরাদ
expand
মাহদী হাসান মুরাদ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহদী হাসান মুরাদ নাটোরের আব্দুলপুর জংশনে ট্রেন দুর্ঘটনায় নিহত হয়েছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে তিতুমীর এক্সপ্রেস ট্রেন যাত্রাবিরতিতে থাকাকালে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সহযাত্রীদের ভাষ্য অনুযায়ী, ইঞ্জিন পরিবর্তনের জন্য ট্রেনটি থামলে তিনি প্ল্যাটফর্ম ব্যবহার না করে বিপরীত পাশে যেতে রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। এ সময় চলমান ইঞ্জিনের ধাক্কায় গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

একই ট্রেনে থাকা এক শিক্ষার্থী জানান, শুরুতে মরদেহ শনাক্ত করা সম্ভব হয়নি এবং রেলওয়ে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক সহায়তা চোখে পড়েনি বলে অভিযোগ রয়েছে। নিহত মাহদীর বাড়ি লালমনিরহাট জেলায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন