রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ১০:৩৬ পিএম
ছবি : সংগৃহীত গ্রাফিক্স
expand

নরসিংদীর মনোহরদী উপজেলায় গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের তিন কন্যাশিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (০৪ জুলাই) বিকেলে উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর-আহমদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো খিদিরপুর এলাকার সাইফুল ইসলামের মেয়ে ফাতেমা (৮), তার ফুপাতো বোন তুহিন মিয়ার মেয়ে আয়েশা ওরফে আশামনি (১২) এবং তাদের খালা মুফাচ্ছের ওরফে শুক্কুর আলীর মেয়ে সুমাইয়া আক্তার (১৩)।

স্বজনরা জানান, বিকেলে তিনজন বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। দীর্ঘ সময় পার হলেও তারা পানির ওপর ভেসে না উঠলে পরিবারের এক শিশু বিষয়টি অন্যদের জানায়। পরে স্বজন ও স্থানীয় লোকজন পুকুরে নেমে তাদের উদ্ধার করেন। হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেওয়া হলেও ততক্ষণে তাদের মৃত্যু হয়।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর বাদশা জানান, নিহতদের মধ্যে দুজন স্থানীয় একটি কওমি মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী এবং একজন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

একই পরিবারের তিন কন্যাশিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানায়, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank