মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ০৮:১৪ পিএম
সোনারগাঁয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ
expand
সোনারগাঁয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২২ মার্চ) সকালে উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের সাতভাইয়া পাড়া এলাকার রমজান মিয়ার বাড়ি থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের নাম ফারহানা (২৪)। তিনি কুমিল্লার মেঘনা উপজেলার নলচর গ্রামের কালাচানের মেয়ে। এদিকে ঘটনার পর গৃহবধূ ফরহানার স্বামী সাগর মিয়া (৩১) পলাতক রয়েছে। তিনি কুমিল্লার মুরাদনগর থানার বাসিন্দা পেশায় একজন কাপড় দোকানের কর্মচারী।

এঘটনায় নিহত ফারহানার বাবা কালাচাঁন মিয়া সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যের বাজার ইউনিয়নের সাতভাইয়া পাড়া এলাকায় রমজান মিয়ার বাড়িতে দীর্ঘদিন ধরে স্বামী সাগর মিয়া দুই সন্তানসহ স্ত্রী ফারহানাকে নিয়ে ভাড়া থাকতেন।

ফারহানার ছোট বোন তানজিনা জানান, সাগর বিদেশে যাওয়ার কথা বলে কয়েক মাস আগে ৪ লাখ টাকা যৌতুক নেন। কিছুদিন বিদেশে থাকার পর তিনি পুনরায় দেশে ফিরে আসেন এবং পুনরায় যৌতুক দাবি করেন। এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে কথা কাটাকাটি এবং ঝগড়া বিবাদ লেগে থাকতো। ঈদের দিন রাতেও তাদের মধ্যে তীব্র মনোমালিন্য সৃষ্টি হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিববুল্লাহ জানান, ফারহানা নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Senegal
Scheduled
17 Jun, 01:00 AM
VS
World Cup