রবিবার
২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানে বাস খাদে পড়ে ৩০ জন আহত, আশঙ্কাজনক ৪

বান্দরবান প্রতিনিধি
প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ০৭:৫২ পিএম আপডেট : ২২ মার্চ ২০২৬, ০৭:৫৬ পিএম
ঢাকা থেকে বান্দরবানগামী এাকটি বাস খাদে
expand
ঢাকা থেকে বান্দরবানগামী এাকটি বাস খাদে

বান্দরবানে পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের গভীর খাদে পড়ে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। রোববার (২২ মার্চ) ভোরে ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশ্যে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের একটি বাস সুয়ালক বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ৪০জন যাত্রী নিয়ে সৌদিয়া পরিবহনের একটি বাস ঢাকা থেকে বান্দরবানে আসছিল। বাসটি জেলা সদরের সুয়ালক বিশ্ববিদ্যালয় এলাকায় পৌঁছালে ঢালু নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি গভীর খাদে পড়ে যায়। এতে বাসের ভেতরে থাকা অধিকাংশ যাত্রীরা গুরুতর আহত হয়।

খবর পেয়ে স্থানীয় লোকজন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আহতদের দ্রুত উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়।

আহতদের মধ্যে মিলন চন্দ্র দাশ (২৬), রিমন দাশ (২৭), রিয়াদ (২৫) ও নাফি রিজুয়ান (২৮) তাদের অবস্থা আশংকাজনক বলে জানা যায়।

এ বিষয়ে বান্দরবান সদর হাসপাতালের ইমারজেন্সী মেডিকেল অফিসার ডা. ধীমান দাশ বলেন, ‘ভোরে পর্যটকবাহী একটি সৌদিয়া পরিবহনের বাস পাহাড়ী খাদে পড়ে গিয়ে বাসে থাকা অধিকাংশ যাত্রী আহত হয়। তার মধ্যে চার জনের অবস্থা গুরুতর। তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন