রবিবার
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে "টেনশন গ্রুপের" প্রধান সীমান্ত সহযোগীসহ গ্রেফতার 

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৬ এএম
রাইসুল ইসলাম সীমান্ত
expand
রাইসুল ইসলাম সীমান্ত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ত্রাস বহুল আলোচিত কিশোর গ্যাং "টেনশন গ্রুপের" প্রধান রাইসুল ইসলাম সীমান্ত ও তার সহযোগী সাজ্জাদকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার রাইসুল ইসলাম সীমান্তের বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতি, হত্যাসহ ১৮ টি মামলা রয়েছে বলে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে নাসিক ২নং ওয়ার্ডের মিজমিজি হাজেরা মার্কেট এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আলোচিত কিশোর গ্যাং "টেনশন গ্রুপের" প্রধান রাইসুল ইসলাম সীমান্ত নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম শফিকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক এনপিবি নিউজকে জানান, স্থানীয়দের সহায়তায় কিশোর গ্যাং "টেনশন গ্রুপের" প্রধান রাইসুল ইসলাম সীমান্ত ও তার সহযোগী সাজ্জাদকে গ্রেফতার করেছে পুলিশ। সীমান্তের বিরুদ্ধে হত্যাসহ ১৮ টি মামলা রয়েছে বলে নিশ্চিত করেন ওসি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X