

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানী ঢাকার উপকণ্ঠে রূপগঞ্জ উপজেলার অবস্থান। এখানে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিচ্ছে কিশোরগ্যাং থেকে শুরু করে প্রভাবশালীদের ছত্রছায়ায় থাকা সন্ত্রাসীরা। কখনো মহাসড়কে ডাকাতি, জমি দখল, কিশোরগ্যাংয়ের দৌড়াত্ব, আধিপত্য বিস্তারে সংঘর্ষ অথবা স্থানীয় এলাকায় তুচ্ছ কোন ঘটনা। সব স্থানেই অবৈধ অস্ত্রের ছড়াছড়ি। রূপগঞ্জ উপজেলায় এগুলো যেন নিত্যনৈমিত্তিক ঘটনা।
এ উপজেলায় গত কয়েক বছরে দেশি বিদেশী আগ্নেয়াস্ত্রের ভয়ংকর বিস্তার ঘটেছে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যৌথবাহিনী বেশকিছু অবৈধ অস্ত্র উদ্ধার করলেও অপরাধীদের হাতে রয়ে গেছে তার কয়েকগুণ। অপরদিকে, প্রশাসন বলছে নির্বাচনে যেকোন ধরনের সহিংতা প্রতিরোধে প্রস্তুত রয়েছে তারা।
জানা গেছে, শিল্পাঞ্চল রূপগঞ্জে উন্নয়নের পাশাপাশি বেড়েছে অপরাধ কর্মকান্ড। কথায় কথায় অস্ত্র প্রদর্শন, গুলি করে মানুষ হত্যা, বুলেটের ভয় দেখিয়ে ত্রাস সৃষ্টি যেন এখানকার অহরহ ঘটনা।
সূত্র বলছে, এ উপজেলায় সন্ত্রাসীদের হাতে প্রায় সাড়ে ৪০০ আগ্নেয়াস্ত্র রয়েছে। আর বৈধ অস্ত্র রয়েছে ১১০ জনের কাছে। সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩১ জানুয়ারি মধ্যে সকল বৈধ অস্ত্রও থানায় জমা দেওয়ার কথা থাকলেও জমা দেওয়া হয়েছে মাত্র ৭৬ টি। বৈধ অস্ত্রের মধ্যে একটির লাইসেন্স বাতিল হয়েছে।
গত এক যুগে অস্ত্রধারীদের গুলিতে নিহত হয়েছে অন্তত ২০ জন। অবৈধ অস্ত্রের সংখ্যা সবচেয়ে বেশি উপজেলার চনপাড়া পূর্নবাসন কেন্দ্র, মুড়াপাড়া, তারাব, ভুলতা, বরাব ও কাঞ্চন এলাকায়। এছাড়া এই রূপগঞ্জ উপজেলার চনপাড়াসহ বেশকয়েকটি এলাকা থেকে রাজধানী ঢাকাসহ কয়েকটি জেলায় অস্ত্র বিক্রি হয়। আরে কি সকল অস্ত্র নিয়ে আসা চট্টগ্রামসহ সীমান্তবর্তী এলাকা থেকে। সীমান্ত এলাকা দিয়ে এসকল অবৈধ অস্ত্র রূপগঞ্জ বাইপাস সড়ক হয়ে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় পৌঁছায়।
এদিকে যৌথবাহিনী বেশকিছু দেশী বিদেশী অবৈধ অস্ত্র উদ্ধার করলেও এর কয়েকগুন বেশি রয়েছে অস্ত্রধারীদের হাতে। নির্বাচনে এসকল অবৈধ অস্ত্র নিয়ে সন্ত্রাসীরা সহিংসতা ঘটাতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয়রা।
ভুক্তভোগীরা বলেন, আমাদের বাড়িঘরে হামলা-গুলি করা হয়েছে। পুলিশ গুলির খোসা উদ্ধার করে নিয়ে গেছে। থানায় মামলা হয়েছে তারপর কোন প্রতিকার নেই। তারপরও আসামীরা প্রকাশে ঘুরে বেড়াচ্ছে। তবুও গ্রেফতার হয়না আসামীরা।
সরকারি মুড়াপাড়া কলেজে ব্যবস্থাপনা বিভাগের প্রধান বিরুন আল রশিদ বলেন, নির্বাচন ঘিরে এসকল অবৈধ অস্ত্র উদ্ধার হওয়া প্রয়োজন। অস্ত্র উদ্ধার না হলে নির্বাচনে পেশী শক্তির ব্যবহার হতে পারে। আমরা চাই সুন্দরও সুশৃংখল রূপগঞ্জ। রূপগঞ্জের মানুষ যাতে ভোট দিতে পারে এই প্রত্যাশা আমাদের রয়েছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, আমরা অবৈধ উদ্ধারে নিয়মিত অভিযান পরিচালনা করছে। নির্বাচনে যাতে কোন সহিংসতা না ঘটে সে ব্যাপারে তারা তৎপর রয়েছে।
মন্তব্য করুন
