মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে ১০ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ১১:০২ পিএম
সিদ্ধিরগঞ্জে ব্লক রেইড অভিযানে ১০ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
expand
সিদ্ধিরগঞ্জে ব্লক রেইড অভিযানে ১০ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের ব্লক রেইড অভিযানে দুই নারীসহ ১০ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৬ টা থেকে রাত ৮টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের ৩নং ওয়ার্ডের সানারপাড় বাগমারা ও শিমরাইল টাইগার মিল মাঠ এলাকায় সিদ্ধিরগঞ্জ থানার ওসির নেতৃত্ব বিপুলসংখ্যক পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের কাছ থেকে পুলিশ ৩০০ পুরিয়া হেরোইন, ১০০ গ্রাম গাঁজা ও ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিষয়টি শনিবার রাত দশটার সময় নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মহম্মদ আব্দুল বারিক।

গ্রেপ্তারকৃতারা হলেন, দেলোয়ার হোসেন (৫৬), মাসুদ রানা (২৫), দুলালা হোসেন (৩৯) বিজয় (৩০), জুম্মন মোল্লা (৩০) শাকিল (২৮), মোঃ হৃদয় (১৬), আলেয়া বেগম (৬০) মোঃ রিদয় (১৮) ও ফারজানা আক্তার (২৫)

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের ৩ নং ওয়ার্ডের সানারপাড় বাগমারা ও ৪ নং ওয়ার্ডের শিমরাইল টাইগার মিলমাঠ এলাকায় ব্লক রেইড দিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হবে বলে জানান ওসি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Senegal
Scheduled
17 Jun, 01:00 AM
VS
World Cup