মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

`জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দুর্নীতি দমনে কঠোর পদক্ষেপ নেবে'

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ১০:৩৩ পিএম
১০ দলীয় জোট মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকে
expand
১০ দলীয় জোট মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার-১ আসনে ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকের সমর্থনে চকরিয়ায় অনুষ্ঠিত হয়েছে ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ কর্মসূচি।

শনিবার (২৪ জানুয়ারি) বিকাল সাড়ে ৪ টায় চকরিয়া পৌর বাসটার্মিনালে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান। প্রধান বক্তা ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

কক্সবাজার-১ আসনে দাড়ি পাল্লার নির্বাচন পরিচালক আক্তার আহমেদ এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি ও চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি, ছাত্রশিবিরের কেন্দ্রীয় এইচআরএস সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান, জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়েত উল্লাহ, কক্সবাজার জেলা ছাত্রশিবির সভাপতি মীর মোহাম্মদ আবু তালহা, উপজেলা আমীর মাওলানা আবুল বশর, সাবেক আমির ছাবের আহমদ ও মোজাম্মেল হক, পৌর আমীর আরিফুল কবির, মাতামুহুরি আমীর ফরিদুল আলম, পেকুয়া উপজেলা আমীর মাওলানা ইমতিয়াজ উদ্দিন এবং চকরিয়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আরিফুর রহমান চৌধুরী মানিক।

সমাবেশ শেষে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি চকরিয়া পৌর বাসটার্মিনাল থেকে শুরু হয়ে মহাসড়কের জিদ্দাবাজারে গিয়ে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ শাহজাহান বলেন, সাম্য, মানবিকতা ও কল্যাণমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যে ১০ দলীয় জোটের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুককে বিজয়ী করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি নতুন বাংলাদেশে ‘জুলাই জাতীয় সনদ’কে সাংবিধানিক রূপ দিতে গণভোটে সমর্থন জানানোর আহ্বান জানান।

প্রধান বক্তা নুরুল ইসলাম সাদ্দাম বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে জনগণ জেগে উঠেছে। তিনি অতীত রাজনৈতিক ঘটনাবলীর প্রসঙ্গ টেনে জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দুর্নীতি দমনে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান।##

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Senegal
Scheduled
17 Jun, 01:00 AM
VS
World Cup