

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দুর্নীতি দমন কমিশন ও নাশকতার পাঁচ মামলায় নড়াইলের কালিয়া উপজেলার পেড়লি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জারজিদ মোল্যাকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২ মে) মধ্যরাতে ওই ইউনিয়নের খড়রিয়ায় নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া জারজিদ মোল্যা খড়রিয়া গ্রামের আব্দুস সামাদ মোল্যার ছেলের।
পুলিশ জানায়, পেড়লি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জারজিদ মোল্যার নামে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তিনটি মামলা রয়েছে। ওই তিন মামলায়ই তিনি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। এছাড়া কালিয়া থানায় দুইটি নাশকতা মামলায় তার নাম রয়েছে।
শনিবার তিনি নিজ এলাকায় অবস্থান করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন