মঙ্গলবার
১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাণীনগরে দাড়িপাল্লার পক্ষে জামায়াতের নির্বাচনী গণমিছিল

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫০ পিএম
রাণীনগরে দাড়িপাল্লার পক্ষে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল
expand
রাণীনগরে দাড়িপাল্লার পক্ষে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাণীনগর উপজেলা শাখার উদ্যোগে দাড়িপাল্লার পক্ষে একটি নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় অনুষ্ঠিত এ গণমিছিলটি রাণীনগর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাস্টার খবিরুল ইসলাম উপজেলা জামায়াতের আমির জনাব আনজির, সাবেক আমির মোস্তফা ইবনে আব্বাস সহ বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন।

গণমিছিল চলাকালে অংশগ্রহণকারীরা ‘চলো একসাথে গড়ি বাংলাদেশ’, ‘দাড়িপাল্লার বিজয় নিশ্চিত করো’সহ বিভিন্ন স্লোগান দেন। মিছিলে প্রদর্শিত ব্যানার ও প্ল্যাকার্ডে ইসলামী মূল্যবোধ, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।

নওগাঁ ৬ আসনের প্রার্থী মাস্টার খবিরুল ইসলাম বলেন, দেশ ও জনগণের কল্যাণে ন্যায়ভিত্তিক ও ইসলামি আদর্শের রাজনীতির প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। তারা আগামী নির্বাচনে দাড়িপাল্লার পক্ষে সর্বস্তরের জনগণের সমর্থন কামনা করেন।

রাণীনগর রেলগেট হতে শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বিএনপির মোড়ে সংক্ষিপ্ত আলোচনা মধ্যে দিয়ে শান্তিপূর্ণভাবে গণমিছিলটি শেষ হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X