সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁয় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০৯:০৬ পিএম
ট্রাকের ধাক্কায় আব্দুল জব্বার (৭২) নামে এক মোটরসাইকেল আরোহী
expand
ট্রাকের ধাক্কায় আব্দুল জব্বার (৭২) নামে এক মোটরসাইকেল আরোহী

নওগাঁর পত্নীতলায় ট্রাকের ধাক্কায় আব্দুল জব্বার (৭২) নামে এক মোটরসাইকেল আরোহী বৃদ্ধ নিহত হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে উপজেলার নজিপুর-নওগাঁ আঞ্চলিক সড়কের কাটাবাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল জব্বার উপজেলার সরদারপাড়া এলাকার মৃত সাফি উদ্দিনের ছেলে।

থানা-পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে মোটরসাইকেলযোগে নজিপুরের দিকে যাচ্ছিলেন আব্দুল জব্বার।

পথে কাটাবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুত গতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পত্নীতলা থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদি হাসান মৌসুমী জানান, দুর্ঘটনার পর ট্রাকচালককে আটক করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন