

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ময়মনসিংহের ধোবাউড়ায় বাবা মাকে মারধরের অভিযোগে মাদকাসক্ত দুই ছেলেকে মোবাইল কোর্টে কারাদন্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের পূর্ব সোহাগীপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে সহোদর দুই ভাই রেজু মিয়া এবং তরিকুল ইসলামকে ৫ মাসের কারাদন্ড ও দুই হাজার টাকা অর্থদন্ড করা হয়।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, তারা দুই ভাই মাদক সেবন করে তার বাবা মাকে মারধরসহ এলাকার অন্যান্য মানুষকেও নির্যাতন এবং হয়রানি করতো। এই ঘটনায় অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদেরকে কারাদন্ড প্রদান এবং জরিমানা করা হয়।