মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিনা নোটিশে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫২ পিএম
কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের মহাসড়ক অবরোধ
expand
কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতন পরিশোধ না করে বিনা নোটিশে কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শেফার্ড গ্রুপের জিন্স লিমিটেড কারখানার শ্রমিকরা।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে শ্রমিকরা প্রায় দেড় ঘণ্টা ভালুকা পৌর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন দূরপাল্লার সাধারণ যাত্রী ও পরিবহন চালকরা।

শ্রমিকদের দাবি, তাদের এক মাসের বকেয়া বেতন ও ছুটির পাওনা পরিশোধ না করে এবং বিনা নোটিশে কারখানা বন্ধ করে দেয়ায় তারা বাধ্য হয়ে মহাসড়কে অবস্থান নেন। পরে খবর পেয়ে থানা পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

এরপর কর্তৃপক্ষের সাথে আলোচনা করে শ্রমিকদের দাবি মেনে নেয়ার আশ্বাস দেয়া হলে তারা অবরোধ প্রত্যাহার করেন। অবরোধ তুলে নেয়ার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এ ব্যাপারে ভালুকা ভরাডোবা হাইওয়ে থানার পরিদর্শক ইসতিয়াক আহমেদ জানান, বকেয়া বেতনের দাবিতে শেফার্ড গ্রুপের জিন্স কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছিলেন। পরে কারখানা কর্তৃপক্ষের বেতন পরিশোধের আশ্বাসে অবরোধ তুলে নেয়ার পর যানচলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছেন ওই পরিদর্শক।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Uzbekistan
Scheduled
23 Jun, 11:00 PM
VS
World Cup