সোমবার
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এমপি হলে ১৩ তারিখ থেকে চাঁদাবাজি বন্ধ: আনোয়ারুল ইসলাম

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৪ পিএম
নির্বাচনী জনসভা
expand
নির্বাচনী জনসভা

বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) চেয়ারম্যান ও ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চান বলেছেন, তাঁকে সংসদ সদস্য নির্বাচিত করা হলে আগামী ১৩ তারিখ থেকে নান্দাইলে রাস্তায় চাঁদা তোলা বন্ধ করে দেওয়া হবে।

রোববার (৮ ফেব্রুয়ারি) নান্দাইল চণ্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ফুলকপি প্রতীকের পক্ষে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।

আনোয়ারুল ইসলাম চান বলেন, নান্দাইলে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, সন্ত্রাস ও বিভিন্ন অনিয়মের কারণে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং মানুষের জানমাল ও ব্যবসা-বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

জনসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নান্দাইল শাখার আমির কাজী শামছুদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ছাত্রশিবিরের সভাপতি সাদ্দাম হোসেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মুফতি মাওলানা শামছুল ইসলাম রাহমানী, মুফতি মাওলানা আমিনুল ইসলাম আমিন, মুফতি আরিফ আব্দুল্লাহ ও মোস্তাফিজুর রহমান মোস্তাকিমসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা।

বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফুলকপি প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।

জনসভায় নান্দাইল উপজেলা ও পৌরসভাসহ উপজেলার ১৩টি ইউনিয়ন থেকে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জামায়াতে ইসলামী সমর্থিত ১১ দলীয় জোটের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X