

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সারা দেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। নির্বাচন কেন্দ্র করে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে ৭২ ঘণ্টা।
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, ভোটের সময় ২৪ ঘণ্টা ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। এ নিষেধাজ্ঞা ১১ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে কার্যকর হবে এবং ১২ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত চলবে।
তবে মোটরসাইকেল বন্ধের ক্ষেত্রে কিছু শিথিলতা রাখা হয়েছে। এছাড়া নির্বাচনী কার্যক্রম, জরুরি প্রয়োজনে, দূরপাল্লার যাত্রী পরিবহন, স্থানীয় চলাচল এবং বিদেশগামী বা বিদেশফেরত যাত্রীদের ক্ষেত্রে প্রয়োজনীয় প্রমাণ প্রদর্শন সাপেক্ষে চলাচল অনুমোদিত থাকবে।
সড়ক ও যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন এবং অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষকরা এই নিষেধাজ্ঞার আওতাধীন হবেন না। এছাড়া জরুরি সেবা, ওষুধ ও স্বাস্থ্যসেবা, সংবাদপত্র পরিবহন এবং নির্বাচন পরিচালনায় নিয়োজিত যানবাহনও চলাচলের সুযোগ পাবে।
এ ছাড়া টেলিযোগাযোগ সেবা বজায় রাখার স্বার্থে বিটিআরসি থেকে লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের যানবাহনগুলোকেও জরুরি সেবা হিসেবে চলাচলের অনুমতি দেয়া হয়েছে।
জেলা ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন পুলিশ কমিশনাররা প্রয়োজন অনুযায়ী বিধিনিষেধ আরও কঠোর বা শিথিল করার ক্ষমতা রাখবেন বলেও প্রজ্ঞাপনে বলা হয়।
মন্তব্য করুন
