

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনীত প্রার্থী ডা. জাহিদুল ইসলাম লিখেছেন, আমি ডা. জাহিদুল ইসলাম। আপনারা ইতোমধ্যেই জেনেছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১ (ভালুকা) সংসদীয় আসনে ১০ দলীয় জোটের পক্ষ থেকে আমাকে মনোনীত করা হয়েছে।
এই দায়িত্ব আমার জন্য শুধু একটি মনোনয়ন নয়, এটি ভালুকার মানুষের স্বপ্ন পূরণে ১০ দলীয় জোটের পক্ষ থেকে একটি বড় আমানত।
মঙ্গলবার (২০ জানুয়ারি) তিনি তার নিজের ফেসবুক পেইজে এসব কথা লিখেছেন তিনি।
তিনি লিখেছেন, এই গুরুত্বপূর্ণ সময়ে জোটের বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিয়ে নিজের মনোনয়ন প্রত্যাহার করে আমাকে সমর্থন জানানোয় বাংলাদেশ জামায়াতে ইসলামী ভালুকা উপজেলার সম্মানিত আমির ছাইফ উল্ল্যাহ পাঠান ফজলু ভাইয়ের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা।
তিনি লিখেছেন, আমরা সবাই জানি, পাঠান ভাই দীর্ঘদিন ধরে ভালুকার ঘরে ঘরে দাঁড়িপাল্লার পক্ষে প্রচারণা চালিয়েছেন।
আজ তিনি যে ত্যাগ স্বীকার করলেন, তা নিঃসন্দেহে একটি বড় রাজনৈতিক উদারতা, একটি দায়িত্বশীল সিদ্ধান্ত। ভালুকার মানুষ এই ত্যাগ কখনোই ভুলবে না, ইনশাআল্লাহ্ ইতিহাস পাঠান ভাইয়ের এই কোরবানি মনে রাখবে।
আমি আপনাদের ওয়াদা করছি, পাঠান ভাইসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ১০ দলীয় জোটের সকল নেতাকর্মীকে সাথে নিয়ে আমরা একসাথে কাজ করব।
তিনি আরও লিখেছেন, আমাদের লক্ষ্য একটাই, এই আসনকে ঐক্যবদ্ধভাবে জোটের বিজয়ের পথে এগিয়ে নেওয়া।
এই পথ সহজ নয়, কিন্তু বিশ্বাস আর ঐক্য থাকলে কোনো পথই অসম্ভব নয়। এ যাত্রায় আমি আপনাদের সবার সহযোগিতা চাই। আপনাদের দোয়া চাই, ভালোবাসা চাই, পাশে থাকার শক্তি চাই।
কারণ ভালুকার উন্নয়ন, ন্যায়বিচার, অধিকার আর মর্যাদার লড়াই একা কারও নয়, এটি আমাদের সবার। ইনশাআল্লাহ্ আগামী ১২ ফেব্রুয়ারি হবে সত্যের বিজয়, হবে ঐক্যের বিজয়, হবে ভালুকাবাসীর বিজয়।
মন্তব্য করুন