

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ওজন স্টেশনের সামনে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ ৪ জন গুরুতর আহত হয়েছেন।
৮ মাসের শিশু বাচ্চাসহ শিশুর মা আখি (২০), পিতা আনিছ (২৫) ও ড্রাইভার তরিকুল (২৩) আহত হয়েছে।
শিশুকে আশঙ্কাজনকে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেছে ফায়ার সার্ভিস। শনিবার (২৫ এপ্রিল) দিনগত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মাওয়ামুখী একটি ছোট কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বিটুমিনবাহী একটি গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই চারজন গুরুতর আহত হন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, দুর্ঘটনায় আহতদের মধ্যে ছোট কাভার্ড ভ্যান থাকা চালক ও একই পরিবারের নারী ও শিশুসহ একই পরিবারের তিনজন রয়েছেন।
শিশুর অবস্থা গুরুতর ও আশঙ্কাজনক। আমরা দ্রুত উদ্ধার কার্যক্রম সম্পন্ন করে তাদের ঢাকায় পাঠিয়েছি। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য এক্সপ্রেসওয়ের ওই অংশে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
মন্তব্য করুন