

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নে আওয়ামী লীগের একটি কার্যালয়ের কার্যক্রমসংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সেখানে তালা ঝুলিয়েছেন এনসিপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
রবিবার দুপুর আড়াইটার দিকে এনসিপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বীরতারা ইউনিয়নে অবস্থিত ওই কার্যালয়ে গিয়ে তালা দেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং কার্যালয়ের কার্যক্রম বন্ধ রাখার দাবি জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ওই কার্যালয়ে দলীয় কার্যক্রম পরিচালনার দৃশ্য দেখা যায়। ভিডিওটি ভাইরাল হলে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেয় এনসিপির নেতাকর্মীরা।
এ বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন আওয়ামী লীগের নেতাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য করুন
