

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং বাজারে শৃঙ্খলা নিশ্চিত করতে মুন্সীগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সদর উপজেলার রিকাবী বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
জেলা প্রশাসনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পবিত্র রমজান মাসকে সামনে রেখে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফারহানুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে কৃষি বিপণন কর্মকর্তা ও পুলিশের একটি দল অংশ নেয়। দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট কার্যক্রম চলে।
অভিযানকালে ফল, কাঁচা পণ্য ও মাংসের বাজারে মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টানিয়ে রাখা এবং সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি অধিক মূল্যে পণ্য বিক্রি করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।
এ সময় ক্রয়কৃত পণ্যের রশিদ প্রদর্শনে ব্যর্থ হওয়া এবং মূল্য তালিকা সংরক্ষণ না করায় এক ব্যবসায়ীকে ধারায় অর্থদণ্ড দেওয়া হয়।
জেলা প্রশাসন জানিয়েছে, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে নিয়মিত বাজার মনিটরিং এবং মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
