

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মুন্সীগঞ্জে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে।
শুক্রবার রাত ১২টা ১ মিনিটে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শহীদ মিনার প্রাঙ্গণে ছিল শোকের আবহ, নীরবতা আর গভীর সম্মান প্রদর্শনের দৃশ্য।
এসময় মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, জেলা পরিষদ চেয়ারম্যান, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র, জেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং উপজেলা প্রশাসনের প্রতিনিধিরা পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়া জেলা সমাজসেবা অধিদপ্তর, মুন্সীগঞ্জ প্রেসক্লাব, জেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সর্বস্তরের সাধারণ মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল শৃঙ্খলা ও গাম্ভীর্যের পরিবেশ।
মন্তব্য করুন
