বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

লৌহজংয়ে পালকিতে চড়ে ভোটকেন্দ্রে ১০৩ বছরের চাঁন বানু

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৬ পিএম
পালকিতে চড়ে ভোটকেন্দ্রে যাচ্ছে ১০৩ বছরের চাঁন বানু
expand
পালকিতে চড়ে ভোটকেন্দ্রে যাচ্ছে ১০৩ বছরের চাঁন বানু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনের লৌহজং উপজেলায় ১০৩ বছর বয়সী চাঁন বানু বার্ধক্যকে জয় করে গ্রামীণ ঐতিহ্যের পালকিতে চড়ে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার হলদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব শিমুলিয়া গ্রামের একটি ভোটকেন্দ্রে এ দৃশ্য দেখা যায়।

বার্ধক্যজনিত কারণে হাঁটতে অক্ষম চাঁন বানু তার ভোটাধিকার প্রয়োগের ইচ্ছার কথা পরিবারকে জানান। পরে পরিবারের সদস্যরা ঐতিহ্যবাহী পালকি সাজিয়ে তাকে ভোটকেন্দ্রে নিয়ে আসেন। ১০৩ বছর বয়সী এই বৃদ্ধাকে পালকিতে করে কেন্দ্রে আসতে দেখে উপস্থিত ভোটার ও স্থানীয়দের মধ্যে কৌতূহল ও উৎসাহের সৃষ্টি হয়।

চাঁন বানুর পারিবারিক ঐতিহ্য স্থানীয় রাজনীতিতে পরিচিত। তিনি এলাকার মরহুম রহমান শেখের স্ত্রী। তার এক ছেলে অতীতে ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্থানীয়দের ধারণা, রাজনৈতিক ও সামাজিকভাবে সচেতন পরিবারের সদস্য হওয়ায় এই বয়সেও ভোটের প্রতি তার গভীর আগ্রহ অটুট রয়েছে।

ভোটকেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তারা জানান, ১০৩ বছর বয়সেও চাঁন বানুর এমন সচেতন উপস্থিতি নতুন প্রজন্মের ভোটারদের জন্য অনুপ্রেরণাদায়ক। ভোট প্রদান শেষে কেন্দ্র থেকে বের হওয়ার সময় তার মুখে তৃপ্তির হাসি দেখা যায়। স্থানীয়রা বলেন, পালকিতে চড়ে ভোট দিতে এসে তিনি যেন এক হারানো ঐতিহ্যকে স্মরণ করিয়ে দিলেন।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোহাম্মদ মিজানুর রহমান খান জানান, বিকাল ৪টার বৃদ্ধা প্যারালাইসিসে আক্রান্ত এক মহিলা পালকিতে চড়ে এসছেন। আমরা তাকে সহযোগিতা করেছি। হাঁটাচলায় অক্ষম হওয়ায় পরিবারের লোকজন তাকে পালকিতে করে কেন্দ্রে আনা হয়। ভোট শেষ করে আবার পালকিতে চড়ে এসে বাড়িতে গেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Curaçao VS Ivory Coast
Scheduled
26 Jun, 02:00 AM
VS
World Cup