শনিবার
১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুরে জামায়াত নেতার ছেলের বিরুদ্ধে শিশু ধর্ষণ চেষ্টা মামলা

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৭ এএম
গাংনী থানা
expand
গাংনী থানা

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আব্দুর রাজ্জাকের ছেলে জুনায়েদ হোসেন (১৬) এর বিরুদ্ধে তিন বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টা অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় একটি ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২টায় গাংনী উপজেলার ঢেপা গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনার পর রাতে মামলা দায়ের হয়।

শিশুটির মা জানান, কুল দেওয়ার নাম করে ঘরের মধ্যে নিয়ে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে জুনায়েদ। একপর্যায়ে শিশুটির মা ডাকাডাকি করলে জুনায়েদ ওই শিশুকে ফেলে দিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়।

শিশুটির দাদা আদম আলী জানান, আমি মাঠে থেকে বাড়ি এসে জানতে পারি ধানখোলা ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রাজ্জাকের ছেলে জুনায়েদ জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে আমার নাতনিকে।

মামলার বিষয়টি নিশ্চিত করেন গাংনী থানার ওসি উত্তম কুমার দাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগের ভিত্তিতে গাংনী থানায় শিশু নির্যাতনের ধারায় একটি মামলা নেওয়া হয়েছে। অভিযুক্ত আসামিকে ধরতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন