শুক্রবার
১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কেরানীগঞ্জে দুর্বৃত্তদের চাপাতির আঘাতে যুবদল নেতা আহত 

কেরানীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৭ এএম
আহত যুবদল নেতা আরিফুজ্জামান কামাল (৪২)
expand
আহত যুবদল নেতা আরিফুজ্জামান কামাল (৪২)

দক্ষিণ কেরানীগঞ্জে যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামান কামাল (৪২)-কে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে শুভ্যাড্যা ইউনিয়নের ইকুরিয়া জমিদার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত কামাল মৃত হাজী সুরুজ্জামান-এর ছেলে এবং তিনি ওই এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, রাতে বাজার করে বাসায় ফেরার পথে ইকুরিয়া বাদল সাহেবের বাড়ির সামনে পৌঁছালে দুইটি মোটরসাইকেলে আসা অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তাকে একা পেয়ে হাতে, পায়ে ও বুকে এলোপাতাড়ি চাপাতির আঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এতে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে।

এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন