সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিকদের সম্মানে মৌলভীবাজারে জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ১২:১৯ পিএম
ছবি: এনপিবি নিউজ
expand
ছবি: এনপিবি নিউজ

মৌলভীবাজার জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ মার্চ) বিকাল পাঁচটায় জেলা শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে প্রাণবন্ত অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখার আমীর ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলীর সভাপতিত্বে জেলা সেক্রেটারি মো. ইয়ামির আলীর সঞ্চালনায় মাহফিলে জেলার কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রায় শতাধিক সংবাদকর্মী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সাংবাদিকদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন বকশী ইকবাল আহমদ (বাংলার দিন), ডা. সাদিক আহমদ (বাসস), অ্যাডভোকেট নুরুল ইসলাম শেফুল (দি সাউথ এশিয়ান টাইমস), খালেদ চৌধুরী (চ্যানেল এস), শেখ সিরাজুল ইসলাম সিরাজ (নিউজ ২৪) এবং আব্দুল বাছিত বাচ্চু (ভয়েস অব এশিয়া)। বক্তারা রমজানের গুরুত্ব ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার ওপর আলোকপাত করেন।

পৌর জামায়াতের আমীর হাফেজ মাওলানা তাজুল ইসলাম মহাগ্রন্থ আল-কুরআন থেকে অর্থসহ তেলাওয়াত পেশ করেন। অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি মো. আলাউদ্দিন শাহ ও আজিজ আহমদ কিবরিয়া, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা ইসলাম উদ্দিন ও আব্দুল কুদ্দুস নোমান, ছাত্রশিবিরের জেলা সভাপতি মো. ফরিদ উদ্দিন, পৌর জামায়াত সেক্রেটারি আনোয়ার হোসেন চৌধুরী মোর্শেদ এবং ছাত্রশিবির শহর সেক্রেটারি শাহ মুস্তাকিম আলী।

উপস্থিত সাংবাদিকদের মধ্যে আরও ছিলেন আকমল হুসেন নিপু (প্রথম আলো), সালেহ এলাহী কুটি (দেশ টিভি), আনোয়ারুল ইসলাম জাবেদ (সংবাদ), আব্দুল আজিজ (নয়া দিগন্ত), মো. ইদ্রিস আলী (আমার দেশ), এস.এম মেহেদি হাসান (দৈনিক বর্তমান), মুজাহিদ আহমদ (পূর্ব দিক), আফরোজ আহমদ (যমুনা টিভি), মো. মাসুদ আহমদ (বাংলাদেশের আলো), হুসাইন আহমদ (যুগান্তর), রাব্বি মিয়া (এনপিবি নিউজ), সৈয়দ বয়তুল আলী (বাংলাদেশ প্রতিদিন), সালাউদ্দীন ইবনে শিহাব (সাপ্তাহিক পূর্বদিক), মো. আব্দুর রব (চ্যানেল ২৪), মো. জসিম উদ্দিন (মনু বার্তা), মো. আজাদুর রহমান (দৈনিক সংগ্রাম), মো. মাহবুবুর রহমান রাহেল (এশিয়ান টিভি), এম এ হামিদ (এখন টিভি), মো. আব্দুল কাইয়ুম (দৈনিক সংবাদ), মো. আব্দুল ওয়াদুদ (দৈনিক যায়যায় দিন), সৈয়দ মমসাদ আহমদ (দৈনিক দিনকাল), দুরুদ আহমদ (দৈনিক মৌমাছি কন্ঠ), জুলফিকার আলী ভুট্টো (দেশ সংবাদ), জাফর খান (বিজয় টিভি), মইনুল ইসলাম চৌধুরী (এশিয়া বাণী), রোমান আহমদ (দেশের কন্ঠ), , রকিবুল ইসলাম রকি (ক্যাম্পাস ভিউ) ও অলি মাহিন (ডেইলি ক্যাম্পাস) প্রমুখ।

ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুর রহমান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন