

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মানিকগঞ্জের সিংগাইরে অভিযান চালিয়ে প্রায় ৪০০ পিস ইয়াবাসহ সাইদুর রহমান তারেক (৩৮) নামে চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার(২৩ ফেব্রুয়ারি) দুপুরের দিকে গ্রেপ্তারকৃত তারেককে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তিনি উপজেলার তালেবপুর ইউনিয়নের ইসলামনগর গ্রামের রহিজ উদ্দিনের ছেলে।
জানা যায়, তারেকের বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও মাদকসহ মোট আটটি মামলা রয়েছে।
পুলিশ জানায়, রোববার বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌর সদরের নুরল ইসলামের নির্মাণাধীন বাড়ির দক্ষিণ পাশে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে তারেককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে প্রায় ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ ঘটনায় সিংগাইর থানার উপপরিদর্শক রেজাউল করিম বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এবং সক্রিয় মাদক চক্রের বিরুদ্ধে পুলিশের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
