মঙ্গলবার
১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

প্রশাসনকে ব্যর্থ বলে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১১ এএম
স্বতন্ত্র এমপি প্রার্থী রফিকুল ইসলাম খান
expand
স্বতন্ত্র এমপি প্রার্থী রফিকুল ইসলাম খান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ আসনে মটর সাইকেল প্রতীকের স্বতন্ত্র এমপি প্রার্থী রফিকুল ইসলাম খান (ড. রফিক) নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) এক লিখিত বক্তব্যে তিনি এই ঘোষণা দেন। ড. রফিক অভিযোগ করেছেন, নির্বাচনের সার্বিক পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসন ও রিটার্নিং অফিসার চরমভাবে ব্যর্থ হয়েছেন।

তিনি উল্লেখ করেন, প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকেই তিনি এবং আরও কয়েকজন প্রার্থী বিভিন্ন সময়ে রিটার্নিং অফিসারের সঙ্গে বৈঠক করে নির্বাচনী মাঠের নানা সমস্যা এবং ভোটারদের মধ্যে ভয়ভীতি, আতঙ্ক ও সংশয় বিরাজ করছে উল্লেখ করে তিনি বলেন, এসব বিষয়ে একাধিকবার অবহিত করা হলেও আজ পর্যন্ত কোনো কার্যকর প্রতিকার বা দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি।

ড. রফিক অভিযোগ করেন, মানিকগঞ্জ-৩ আসনে নির্বাচনের মাঠে সমতা ও নিরপেক্ষ পরিবেশ সম্পূর্ণভাবে অনুপস্থিত। প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালনে ব্যর্থ হওয়ায় সাধারণ ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কিনা, সে বিষয়ে গুরুতর শঙ্কা তৈরি হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, বর্তমান পরিস্থিতিতে এই নির্বাচন একটি প্রহসনে পরিণত হয়েছে। আমি কোনো প্রহসনের নির্বাচনের সঙ্গে নিজেকে জড়াতে চাই না। জনগণের অধিকার ও গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখেই আমি এই নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছি।

উল্লেখ্য, গত শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে পৌরসভার পূর্ব দাশড়া এলাকায় স্বতন্ত্র প্রার্থী মফিজুল ইসলাম খান কামালের বাসভবনে পাঁচজন প্রার্থীর সম্মিলিত সংবাদ সম্মেলনেও তিনি নানা অভিযোগ তুলে ধরেন।

ড. রফিকুল ইসলাম খানের এই ঘোষণাকে কেন্দ্র করে মানিকগঞ্জ-৩ আসনের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X