বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত: জামায়াত প্রার্থী

কমলনগর-রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩০ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর-৪ (রামগতি–কমলনগর) ২৭৭ নং সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর ১১ দলীয় জোট মনোনীত ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী এ আর হাফিজ উল্যাহ নির্বাচনী প্রচারণাকালে দেওয়া এক বক্তব্যকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) কমলনগর উপজেলায় নিজ নির্বাচনী এলাকায় নারীদের সঙ্গে আয়োজিত উঠান বৈঠকে তিনি বলেন, ‘দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিলে ভোটারদের জন্য জান্নাত অবধারিত হবে এবং এর বিপক্ষে ভোট দিলে তা গুনাহ হিসেবে বিবেচিত হবে’।

ওই বৈঠকে তিনি আরও বলেন, ‘সমাজে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতা ও প্রতিবন্ধী ভাতার মতো বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি থাকলেও সাধারণ মানুষ এসব সুবিধা ঠিকমতো পাচ্ছে না’। একইভাবে জেলে কার্ডসহ বিভিন্ন সরকারি সহায়তাও প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

এ আর হাফিজ উল্যাহ তার বক্তব্যে দাবি করেন, একটি রাজনৈতিক দল দীর্ঘদিন ধরে দুর্নীতিতে জড়িয়ে পড়েছে এবং আরেকটি দল অতীতেও দুর্নীতি করেছে, ভবিষ্যতেও তা করার প্রস্তুতি নিচ্ছে। এ অবস্থায় জনগণের উদ্দেশে তিনি বলেন, তার নেতৃত্বে দুর্নীতির কোনো সুযোগ থাকবে না।

তিনি আরও মন্তব্য করেন, ইসলামের পক্ষে ও কোরআনের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিলে ভোটাররা সওয়াবের অংশীদার হবেন। তবে কোরআনের বিপক্ষে ভোট দিলে তা গুনাহের কারণ হবে বলেও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, অন্যান্য রাজনৈতিক দল ক্ষমতায় গেলে টেন্ডারবাজি, চাঁদাবাজি এবং উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের মতো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে।

এ ধরনের ধর্মভিত্তিক বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup