সোমবার
২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০৬:৫১ পিএম
ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
expand
ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মাগুরা সদর উপজেলার চাঁদপুর পশ্চিমপাড়া এলাকায় একটি মাঠে স্থাপিত বৈদ্যুতিক ট্রান্সফরমারের কাছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফিরোজ বিশ্বাস (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) গভীর রাতে এ ঘটনা ঘটে বলে ধারণা করছে পুলিশ।

নিহত ফিরোজ বিশ্বাস একই এলাকার বিশারদ বিশ্বাসের ছেলে। তিনি পেশায় নসিমন চালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে মাঠের মধ্যে ট্রান্সফরমারের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ঘটনাস্থল থেকে ট্রান্সফরমার খুলতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ট্রান্সফরমার চুরির চেষ্টা করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফিরোজের মৃত্যু হয়েছে।

মরদেহটি উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, ঘটনাটির প্রকৃত কারণ এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন