মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে রাউন্ড গুলিসহ দু'টি শর্ট গান উদ্ধার 

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ১১:১৬ পিএম
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে রাউন্ড গুলিসহ দু'টি শর্ট গান উদ্ধার 
expand
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে রাউন্ড গুলিসহ দু'টি শর্ট গান উদ্ধার 

মাদারীপুর শিবচরের ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পাঁচ্চর গোল চত্তরে শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা একটি ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযান পরিচালনা করেছেন।

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত এ অভিযান চালিয়ে দুটি ট্রাক, নোয়া গাড়ী, মোটর সাইকেল হতে মোট ৫৫ হাজার টাকা জরিমানা জরিমানা ও ২০ রাউন্ড গুলিসহ ২টি শটগান জব্দ করা হয়।

অভিযানের সময় সড়ক ও জনপথে শৃঙ্খলা রক্ষা, যানবাহনের বৈধ কাগজপত্র যাচাই- বাছাই করেই যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।

শিবচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা বলেন, “সাধারণ মানুষের চলাচলে যাতে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় এবং সড়কে শৃঙ্খলা বজায় থাকে, সেজন্যই এই অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানে আইনের সীমা লঙ্ঘনের কারনে একটি নোয়া গাড়ী হতে ২টি শর্টগান ও ২০রাউন্ড গুলি জব্দ করে শিবচর থানায় পাঠানো হয়েছে। ভবিষ্যতে এধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।”

শিবচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, “ঘটনাস্থল থেকে জব্দকৃত দুটি শটগান ও ২০রাউন্ড গুলি থানায় পাঠানো হয়। আমরা এর লাইসেন্স যাচাই - বাছাই করার পরে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।

এসময় স্থানীয় প্রশাসকের কর্মকর্তাগণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। অভিযান শেষে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে পথচারীদের মধ্যে সচেতনতামূলক বার্তাও পৌঁছানো হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Senegal
Scheduled
17 Jun, 01:00 AM
VS
World Cup