বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তিতাস গ্যাসক্ষেত্রে ওয়েলহেড কম্প্রেসর স্থাপন, মিলছে অতিরিক্ত ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০৮:৩৩ পিএম
বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড
expand
বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড

বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) পরিচালিত তিতাস গ্যাস ফিল্ডে ওয়েলহেড কম্প্রেসর স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে দেশের প্রাচীনতম এই গ্যাসক্ষেত্র থেকে প্রতিদিন জাতীয় গ্রিডে অতিরিক্ত ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিএফসিএল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তিতাস গ্যাস ফিল্ডের লোকেশন-ই (কূপ নং ১১ ও ১২) এবং লোকেশন-জি (কূপ নং ১৭, ১৮ ও ২৭) থেকে দীর্ঘদিন ধরে গ্যাস উৎপাদনের ফলে কূপসমূহের ওয়েলহেড প্রেসার ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছিল। ফলে জাতীয় গ্রিড লাইনের প্রেসারের তুলনায় ওয়েলহেড প্রেসার কম থাকায় কাঙ্ক্ষিত পরিমাণে গ্যাস সরবরাহ সম্ভব হচ্ছিল না। এ সমস্যা সমাধানে ওয়েলহেড প্রেসার বাড়িয়ে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ অব্যাহত রাখতে তিতাস গ্যাস ফিল্ডের লোকেশন-ই এবং লোকেশন-জিতে ওয়েলহেড কম্প্রেসর স্থাপনের উদ্যোগ নেয় বিজিএফসিএল।

সংস্থাটি জানায়, গত বছরের ১৪ ফেব্রুয়ারি থেকে কম্প্রেসর স্থাপনের কাজ শুরু হয়। সম্প্রতি ওয়েলহেড কম্প্রেসর স্থাপনের পর টেস্টিং, কমিশনিং ও পারফরম্যান্স টেস্ট রান সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে কম্প্রেসরের মাধ্যমে তিতাসের লোকেশন-ই থেকে দৈনিক প্রায় ৩১ মিলিয়ন ঘনফুট এবং লোকেশন-জি থেকে প্রায় ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে—যা আগের তুলনায় ২২ মিলিয়ন ঘনফুট বেশি।

এছাড়া গ্যাসের উপজাত হিসেবে তিতাসের লোকেশন-জি ও লোকেশন-ই থেকে প্রতিদিন প্রায় ৩৬ ব্যারেল কনডেনসেট উৎপাদন হচ্ছে বলেও জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের ক্রমবর্ধমান গ্যাসচাহিদা পূরণের লক্ষ্যে তিতাস, হবিগঞ্জ ও মেঘনা গ্যাস ফিল্ডে সাতটি কূপ ওয়ার্কওভার (প্রথম সংশোধিত), তিতাস ও কামতা গ্যাস ফিল্ডে চারটি মূল্যায়ন-কাম-উন্নয়ন কূপ খনন, তিতাস ও বাখরাবাদ গ্যাস ফিল্ডে দুটি গভীর অনুসন্ধান কূপ খনন এবং হবিগঞ্জ, বাখরাবাদ ও মেঘনা গ্যাস ফিল্ডে ৩-ডি সাইসমিক জরিপ প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup