

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মাদারীপুরের শিবচর উপজেলার মাদবরের চর ইউনিয়নের বাখরের কান্দি এলাকায় কৃষিজমির পাশ থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে স্থানীয় কয়েকজন কৃষক মরদেহটি পড়ে থাকতে দেখে বিষয়টি আশপাশের লোকজনকে জানান। পরে খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে।
স্থানীয়রা জানান, মরদেহটি দেখে আশপাশের অনেকেই ঘটনাস্থলে ছুটে আসেন। তবে উপস্থিত কেউই ওই নারীকে শনাক্ত করতে পারেননি। ফলে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা সম্ভব হয়নি। পুলিশের ধারণা, নিহত নারীর বয়স আনুমানিক ২২ থেকে ২৩ বছর।
মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয় কয়েকজনের দাবি, নিহত নারী শিবচরের বাসিন্দা নাও হতে পারেন। অন্য কোনো স্থান থেকে তাকে হত্যা করে এখানে এনে ফেলে রাখা হয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা। তবে এটি হত্যাকাণ্ড কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বলেন, “সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেছি। মরদেহ দেখে প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাচ্ছে না। ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। প্রয়োজন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”


