শনিবার
০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

৭ দিনে শাহজালালে ২৪৫ ফ্লাইট বাতিল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ১২:১৪ এএম আপডেট : ০৭ মার্চ ২০২৬, ১২:১৫ এএম
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
expand
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে হামলার জেরে আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল একাধিক দেশ। উদ্ভূত এ পরিস্থিতির জেরে গত ২৮ ফেব্রুয়ারি থেকে আজ শুক্রবার পর্যন্ত ২৪৫টি ফ্লাইট বাতিল করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

শুধুমাত্র শুক্রবার (৬ মার্চই) বাতিল করা হয়েছে ৩৩টি ফ্লাইট।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) গণমাধ্যমকে জানায়, যুদ্ধপরিস্থিতিতে আকাশপথ বন্ধের কারণে ঢাকা থেকে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি ফ্লাইট, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি এবং ৫ মার্চ ৩৬টি ফ্লাইট বাতিল হয়।

শুক্রবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে কুয়েত ৪টি, জাজিরা (কুয়েত) ৪টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, ইউএই) ৬টি, কাতার ৪টি, ফ্লাই দুবাই (সংযুক্ত আরব আমিরাত) ২টি, ইউএস-বাংলা এয়ারলাইন্স (বাংলাদেশ) ৫টি, গালফ এয়ার (বাহরাইন) ২টি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (বাংলাদেশ) ২টি, এমিরেটস এয়ারলাইনস (সংযুক্ত আরব আমিরাত) ৪টিসহ মোট ৩৩টি ফ্লাইট বাতিল হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত সর্বমোট বাতিল করা ফ্লাইট ২৪৫টি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন