শনিবার
০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইলে রক্তদাতা স্বেচ্ছাসেবীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ১২:১৯ এএম
সুলতান সালাউদ্দিন টুকু
expand
সুলতান সালাউদ্দিন টুকু

রক্তদাতা স্বেচ্ছাসেবীদের সম্মাননা ও উৎসাহিত করতে টাঙ্গাইলে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরামের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুক্রবার (৬ মার্চ) টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে রয়েল প্যালেস রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, স্বেচ্ছায় রক্তদান একটি মানবিক ও মহৎ কাজ। রক্তদাতারা অসহায় রোগীদের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সমাজের সকলকে মানবতার কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, তরুণদের স্বেচ্ছাসেবামূলক কাজে সম্পৃক্ত করা গেলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে। রক্তদাতা সংগঠনগুলো মানুষের জীবন বাঁচানোর পাশাপাশি মানবিক মূল্যবোধ জাগ্রত করতে কাজ করছে।

অনুষ্ঠানে টাঙ্গাইলের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, রক্তদাতা ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং সবাই একসাথে ইফতারে অংশ নেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন