শনিবার
০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সরানো হলো হবিগঞ্জের এএসপি জহিরুল ইসলামকে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ০৪:৩২ এএম
সহকারী পুলিশ সুপার (এএসপি) জহিরুল ইসলাম
expand
সহকারী পুলিশ সুপার (এএসপি) জহিরুল ইসলাম

হবিগঞ্জের বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জহিরুল ইসলামকে ক্লোজড করে রাঙ্গামাটির বেতবুনিয়া পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে (পিএসটিএস) সংযুক্ত করা হয়েছে।

গত বুধবার (৪ মার্চ) পুলিশ সদর দপ্তর থেকে জারি করা এক আদেশে তাকে বর্তমান কর্মস্থল থেকে সংযুক্তি প্রত্যাহার করে রাঙ্গামাটির বেতবুনিয়া পিএসটিএসে সংযুক্ত করা হয়েছে।

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের পক্ষে অতিরিক্ত ডিআইজি খন্দকার শামিমা ইয়াছমিন স্বাক্ষরিত ওই আদেশে তাকে আগামী ৫ মার্চের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়।

বদলির নোটিশ পাওয়ার সঙ্গে সঙ্গে ৪ মার্চ রাতেই বাহুবল সার্কেল অফিস থেকে রাঙ্গামাটির উদ্দেশ্যে রওয়ানা দেন তিনি।

জানা গেছে, বাহুবল সার্কেলে দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সমালোচনা শুরু হয়।

এ সময় এক পুলিশ সদস্য তার বিরুদ্ধে আপত্তিকর আচরণের অভিযোগ তোলেন। পরে ওই পুলিশ সদস্যের স্ত্রী সিলেট রেঞ্জের ডিআইজির কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দাখিল করেন। এসব অভিযোগ সামনে আসার পরিপ্রেক্ষিতে তাকে তাৎক্ষণিকভাবে বদলি করা হয়।

হবিগঞ্জের পুলিশ সুপার মোছা. ইয়াছিন খাতুন বলেন, এটি প্রশাসনিক বিষয়। প্রশাসনিক প্রয়োজন বা অভিযোগের প্রেক্ষিতে যেকোনো সময় কর্মকর্তাদের বদলি করা হতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন