বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিবচরে ৩২ কেজির বিশাল কচ্ছপ উদ্ধার, পদ্মায় অবমুক্ত​

​শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ১১:১১ পিএম
সামুদ্রিক কচ্ছপ
expand
সামুদ্রিক কচ্ছপ

​মাদারীপুরের শিবচরে পাচারের হাত থেকে রক্ষা পেল ৩২ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি বিশালাকার সামুদ্রিক কচ্ছপ।

রোববার (১ মার্চ) দুপুরে স্থানীয় মৎস্য বিভাগ ও পুলিশের অভিযানে কচ্ছপটি উদ্ধার করার পর সেটিকে পদ্মা নদীতে অবমুক্ত করা হয়েছে।

​​জানা গেছে, একটি চক্র বিক্রির উদ্দেশ্যে কচ্ছপটিকে শিবচর বাজারে নিয়ে আসে। তবে পরিস্থিতি বেগতিক দেখে তারা সরকারি বরহামগঞ্জ কলেজ সংলগ্ন রাস্তার পাশে কচ্ছপটিকে রশি দিয়ে বেঁধে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে উপজেলা মৎস্য দপ্তর ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাণিটিকে উদ্ধার করে।

বিশাল আকৃতির এই কচ্ছপটি দেখতে উৎসুক জনতার ভিড় জমে যায়। তবে ঘটনায় জড়িত পাচারকারীদের কাউকেই আটক করা সম্ভব হয়নি।

​শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার জানান,​ "অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা কচ্ছপটি বিক্রির জন্য এনেছিল। আমরা খবর পাওয়া মাত্রই সেটি উদ্ধার করি। প্রাথমিকভাবে এটি সামুদ্রিক প্রজাতির কচ্ছপ বলেই মনে হচ্ছে। উদ্ধারের পরপরই আমরা উপজেলার কাঁঠালবাড়ি এলাকায় পদ্মা নদীতে কচ্ছপটিকে নিরাপদ পরিবেশে ছেড়ে দিয়েছি।"

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup