

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ (শিবচর) আসনে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও তাদের মধ্যে ৭ জনই জামানত হারিয়েছেন।
বাংলাদেশ নির্বাচন কমিশন এর বিধান অনুযায়ী, মোট প্রদত্ত ভোটের ন্যূনতম এক-অষ্টমাংশ (১২.৫ শতাংশ) ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। সেই হিসাবেই অধিকাংশ প্রার্থী নির্ধারিত ভোটসীমা স্পর্শ করতে পারেননি।
শিবচর নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এ আসনে মোট বৈধ ভোটার ছিলেন ৩ লাখ ২৪ হাজার ২৮৯ জন। এর মধ্যে ১ লাখ ৭৬ হাজার ২০৮টি ভোট কাস্ট হয়েছে, যা শতকরা হিসেবে ৫৪.৯২ শতাংশ। তুলনামূলকভাবে সন্তোষজনক ভোটার উপস্থিতি থাকলেও ৭ প্রার্থীর পক্ষে তা উল্লেখযোগ্য সমর্থনে রূপ নেয়নি।
জামানত হারানো প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আকরাম হোসাইন (হাতপাখা মার্কা) পেয়েছেন ৬ হাজার ২০৫ ভোট, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আব্দুল আলী (কাস্তে মার্কা) পেয়েছেন ২০৮ ভোট, জাতীয় পার্টির মোহাম্মদ জহিরুল ইসলাম মিন্টু (লাঙ্গল মার্কা) পেয়েছেন ১৮০ ভোট,বাংলাদেশ লেবার পার্টির মো. হাফিজুর রহমান (আনারস মার্কা) পেয়েছেন ৬৯ ভোট,স্বতন্ত্র প্রার্থী মো. ইমরান হোসেন (হরিণ মার্কা) পেয়েছেন ২৪৭ ভোট, গণ অধিকার পরিষদের রাজিব মোল্লা (ট্রাক মার্কা) পেয়েছেন ৩ হাজার ২৬ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ হোসেন সিদ্দিকী (ফুটবল মার্কা) পেয়েছেন ৩ হাজার ৫৯ ভোট।
তাছাড়া আরেক শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী কামাল জামান মোল্লা (জাহাজ মার্কা) পেয়েছেন ৩৬ হাজার ৫৬৪ ভোট। অর্থাৎ প্রদত্ত ভোটের ২০.৭৫ শতাংশ ভোট পেয়ে তিনি নির্বাচন কমিশনের ভোট সীমা অতিক্রম করছেন।
উল্লেখ্য, এই সংসদীয় আসনে ১০২টি কেন্দ্রে ১১ দলীয় জোট মনোনীত বাংলাদেশ ইসলামী মজলিসের প্রার্থী সাইদ উদ্দিন আহমাদ হানজালা (রিক্সা মার্কা) ৬৪ হাজার ৯০৯ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী নাদিরা আক্তার (ধানের শীষ) পেয়েছেন ৬৪হাজার ৫২৪ ভোট।
মন্তব্য করুন
