বৃহস্পতিবার
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মাদারীপুরে  বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১২:৩১ পিএম
সেনাবাহিনীর বিশেষ অভিযানে ককটেল, রামদা, চাপাতিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার
expand
সেনাবাহিনীর বিশেষ অভিযানে ককটেল, রামদা, চাপাতিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

মাদারীপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ককটেল, রামদা, চাপাতিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

অভিযানের সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার (২৫ জানুয়ারি) রাত ৩টায় মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বড়মেহের গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

মাদারীপুর সদর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন শাফিন সারোয়ার ও ক্যাপ্টেন মোনায়েম শারজিলের নেতৃত্বে অভিযানে অংশ নেয় সেনাবাহিনীর একটি দল।

সেনা সূত্র জানায়, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যে বড়মেহের গ্রামের ইদ্রিস হাওলাদার তার নিজ বাড়ির বাগান ও আশপাশের এলাকায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গোলাবারুদ মজুদ রেখেছে -এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

তবে অভিযানের সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ইদ্রিস হাওলাদার ও তার সহযোগীরা পালিয়ে যায়।

পরে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে ৪০টি ককটেল, ৯৪টি বল্লম, ৩৩টি ঢাল, ৪টি চাপাতি, ৩টি রামদা ও ২টি চাইনিজ কুড়ালসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানাকে অবহিত করা হয়েছে। পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান সেনাবাহিনীর কর্মকর্তারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X