শনিবার
২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তিস্তা মহাপরিকল্পনার নামে প্রহসন করা হচ্ছে: এমপি সালেহী

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ২০ জুন ২০২৬, ০৬:০৪ পিএম
এমপি সালেহী
expand
এমপি সালেহী

কুড়িগ্রাম ৩ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার মাহাবুবুল আলম সালেহী বলেছেন, তিস্তা মহাপরিকল্পনার নামে সরকার ড্রেজিংয়ের কথা বলছে। যার জন্য তারা এক্সপার্ট এনে তিস্তাপাড়ের মানুষের সাথে প্রহসন করছে। এটা সরকারের লোক দেখানো ছাড়া কিছু নয়। আন্দোলন হয় তিস্তায় বাজেট যায় পদ্মায়।

শনিবার(২০ জুন) দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভুল্ল্যারহাট তিস্তা নদীপাড়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম কমিটির মানববন্ধনে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য মাহাবুবুল আলম সালেহী বলেছেন, তিস্তা মহাপরিকল্পনার ক্রেডিট আমরা নিতে চাই না। সরকার নিজে ক্রেডিট নিয়ে এটি বাস্তবায়ন করুন। আমরা চাই, প্রধানমন্ত্রী নির্বাচনের আগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের যে ঘোষনা দিয়েছেন, সেটির বাস্তবায়ন। এত বিশাল বাজেটে নেই তিস্তা মহাপরিকল্পরার কোন রুপরেখা। সরকারের কাছে আমাদের বার্তা, শিক্ষা মন্ত্রণালয়সহ কয়েকটি মন্ত্রণালয়ে বেশ কিছু টাকা অহেতুক পড়ে রয়েছে। সেখান থেকে হলেও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করুন। তিস্তাপাড়ের মানুষকে দেয়া প্রতিস্রুতি রক্ষা করুন।

মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে কুড়িগ্রাম ১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম বলেন, তিস্তা বাঁচাও আন্দোলনে যেনি নেতৃত্ব দিয়েছেন তিনি তো আজকের সরকারের প্রভাবশালী মন্ত্রী। তাহলে সেই মহাপরিকল্পনা বাস্তবায়নে কেন কোন রুপ রেখা বা অর্থ রাখা হয়নি বাজেটে। তাহলে তো তারা তিস্তা বাঁচাতে আন্দোলন করেনি। তারা ভোটের জন্য করেছেন। আমরা চাই, আপনারা নিজেদের সেই দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে প্রতিস্রুতি পুরন করুন। এত বিশাল বাজেট থেকে রংপুরবাসী আজ বৈষম্যের শিকার। তিস্তাপাড়ের মানুষের দাবি পুরন করতে হবে। তিস্তাপাড়ের মানুষকে বাঁচাতে হবে। দাবি মানা না হলে রংপুরবাসী ঢাকা ঘেরাও কর্মসুচি পালন করবে বলেও হুশিয়ারী দেয়া হয়।

নদীর তীরে পানিতে দাঁড়িতে হাজার হাজার মানুষ মানববন্ধন করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি তোলে। জেলা জামায়াতের সেক্রেটারী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহবায়ক অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু'র সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আবু তাহের, জামায়াতের ঢাকা মহানগর মজলিসের সুরা সদস্য আনোয়ারুল ইসলাম রাজুসহ জামায়াতের সকল সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Netherlands VS Sweden
Scheduled
20 Jun, 11:00 PM
VS
World Cup