শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাতীবান্ধায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ১৫ মে ২০২৬, ১০:৫৯ পিএম
ছবি: এনপিবি নিউজ
expand
ছবি: এনপিবি নিউজ

​লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ট্রেনে কাটা পড়ে হাজেরা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

​শুক্রবার (১৫ মে) সন্ধ্যায় উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের শস্য গুদাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

​নিহত হাজেরা বেগম উপজেলার সিন্দুর্না ইউনিয়নের মৃত তছির উদ্দিনের স্ত্রী। পরিবারের দাবি, তিনি দীর্ঘ দিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন।

​স্বজনরা জানান, গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন হাজেরা বেগম। শুক্রবার সন্ধ্যায় রেললাইনের ওপর দিয়ে হাঁটাচলার সময় দুর্ঘটনার কবলে পড়েন তিনি।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী জানান, বুড়িমারী থেকে ছেড়ে আসা একটি কমিউটার ট্রেনের নিচে কাটা পড়েন ওই বৃদ্ধা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।​ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup