বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ১২:১৯ পিএম
মুন্না ইসলাম (২০)
expand
মুন্না ইসলাম (২০)

লালমনিরহাট-বুড়িমারী রেলপথে ট্রেনে কাটা পড়ে মুন্না ইসলাম (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ৭টার দিকে পাটগ্রাম উপজেলার পাটগ্রাম রেলস্টেশনের অদূরে রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুন্না ইসলাম পাটগ্রাম পৌর এলাকার স্টেশন রোডের কাপড় ব্যবসায়ী খোকন মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মুন্না ইসলাম মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিলেন।

এ সময় বুড়িমারী স্টেশন থেকে লালমনিরহাট-গামী একটি যাত্রীবাহী ট্রেন তাকে ধাক্কা দেয়। ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তার দেহ দ্বিখণ্ডিত হয়ে মৃত্যু হয়।

পাটগ্রাম থানার ওসি নাজমুল হাসান বলেন, দুর্ঘটনার পর বিষয়টি রেলওয়ে জিআরপি থানাকে অবহিত করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X