সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এনপিবিতে সংবাদ প্রকাশের পর দীপ্ত মেডিকেল হলকে জরিমানা

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০৪:৩৭ পিএম
দীপ্ত মেডিকেল হলকে জরিমানা
expand
দীপ্ত মেডিকেল হলকে জরিমানা

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরপাতা ইউনিয়নের গাজীনগর বাজারে টিটেনাস ইনজেকশনের পরিবর্তে ভুল ইনজেকশন প্রয়োগের অভিযোগে এক কিশোরী অসুস্থ হওয়ার ঘটনায় সংবাদ প্রকাশের পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার গাজীনগর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে দীপ্ত মেডিকেল হল ও রিয়াদ ফার্মেসিকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, প্রেসক্রিপশন ব্যতীত ওষুধ বিক্রি এবং প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(ঘ) ও ৪০(গ) ধারায় দীপ্ত মেডিকেল হলকে ২০ হাজার টাকা এবং রিয়াদ ফার্মেসিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন রায়পুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা।

এ সময় রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মামুনুর রশিদ, ঔষধ প্রশাসন অধিদপ্তরের লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের তত্ত্বাবধায়ক এবং রায়পুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।

মোবাইল কোর্টে দীপ্ত মেডিকেল হল সাময়িকভাবে বন্ধ করে প্রয়োজনীয় সব কাগজপত্র নিয়ে আগামীকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়। কাগজপত্র যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানানো হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা বলেন , জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট ও নজরদারি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন