বুধবার
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

রমাদান উপলক্ষে লক্ষ্মীপুরে জামায়াতের ফুড প্যাক বিতরণ

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৪ পিএম
লক্ষ্মীপুরে জামায়াতের ফুড প্যাক বিতরণ
expand
লক্ষ্মীপুরে জামায়াতের ফুড প্যাক বিতরণ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নে পবিত্র রমাদান উপলক্ষে স্বল্প আয়ের মানুষের মাঝে ফুড প্যাক বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার ( ২৫ ফেব্রুয়ারি ) বিকেল ৪টায় কেরোয়া মডেল একাডেমি মাঠে ইউনিয়নের ০১নং ওয়ার্ডের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ওয়ার্ড জামায়াতের সভাপতি রাশেদ পাটওয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেরোয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ও জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ ইউনুস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মাস্টার হারুনুর রশীদ, ১নং ওয়ার্ডের জামায়াত মনোনীত মেম্বার পদপ্রার্থী রিয়াজ পাটওয়ারী, মাস্টার জয়নাল আবেদীন, আবদুর রব ও মো. হানিফসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে শতাধিক পরিবারের হাতে রমাদান ফুড প্যাক তুলে দেওয়া হয়। প্রতিটি প্যাকেটে ছিল মুড়ি, ছোলা, চিনি, ডাল, খেজুর, আলু ও পেঁয়াজ।

আয়োজকরা জানান, রমাদানে নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X