সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রায়পুরে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫০ পিএম
নিহত অটোরিকশা চালক সোহাগ
expand
নিহত অটোরিকশা চালক সোহাগ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় প্রবাস ফেরত ব্যাটারিচালিত অটোরিকশা চালক সোহাগের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি নির্বাচনের আগের রাত থেকে নিখোঁজ ছিলেন।

শনিবার সকালে উপজেলার ৪নং সোনাপুর ইউনিয়নের পাটোয়ারী রাস্তার মাথার কাছে একটি বালুর মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সোহাগ সোনাপুর ইউনিয়নের লালগাজী মিঝি বাড়ির বাসিন্দা। পরিবার ও স্থানীয়রা জানান, তিনি বিএনপির একজন কর্মী ছিলেন এবং কিছুদিন আগে প্রবাস থেকে দেশে ফেরেন।

পরিবার সূত্রে জানা যায়, নির্বাচনের আগের রাতে সোহাগ বাড়ি থেকে বের হন। এরপর আর ঘরে ফেরেননি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর শনিবার সকালে স্থানীয়রা বালুর মাঠে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

খবর পেয়ে রায়পুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন