

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের ৪৮ ঘন্টা পর বাথরুমের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয়েছে দেড় বছরের শিশু কানিজ ফাতেমাকে। উপজেলার চরমোহনা ইউনিয়নের পশ্চিম চরমোহনা গ্রামের রায় বাড়িতে এ ঘটনা ঘটে। শিশুটি ওই বাড়ির কাঞ্চন হোসেন ও জান্নাতুল ফেরদৌস মেরীন এর কন্যা।
শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে।
এর আগে গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাড়িতে খেলাধুলা করতে গিয়ে নিখোঁজ হয় কানিজ। ওই ঘটনায় একই বাড়ির তোফায়েল আহাম্মেদ (৬০), ফিরোজা বেগম (৫০) ও নিশু আক্তারকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
শিশুটির মা জান্নাতুল ফেরদৌস মেরীন জানান, ঘটনার দিন সকালে শিশুটি প্রতিবেশি তোফায়েল আহাম্মদের ঘরের ভেতরে যায়। এরপর আর তাকে খুঁজে পাওয়া যায়নি। তাদের সাথে তোফায়েলের জমি নিয়ে বিরোধ রয়েছে। এ কারণে তারাই হত্যা করে মেয়ের লাশ গুম করে।
এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া বলেন, শিশুর মরদেহ সেপটিক ট্যাংকি থেকে ৪৮ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মন্তব্য করুন
